Logo

আবারও বাড়ল এলপিজির দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৬:৩৩
আবারও বাড়ল এলপিজির দাম
ছবি: সংগৃহীত

আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একসঙ্গে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) নতুন এ মূল্য নির্ধারণ করা হয়। এর ফলে সেপ্টেম্বর মাসে কমানো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও উল্লেখযোগ্য হারে বেড়ে গেল।

বিইআরসির নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে এখন ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে একই সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

তবে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। খুচরা পর্যায়ে অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হয়েছে।

নতুন করে দাম বাড়ায় এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর পাশাপাশি পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাতেও ব্যয়ের চাপ বাড়তে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD