প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা চলছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরের তারিখ চূড়ান্ত হলে সরকারিভাবে তা জানানো হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে সংলাপ চলছে। সফরের দিনক্ষণ নির্ধারণের পর বিষয়টি ঢাকার পক্ষ থেকে জানানো হবে।
এদিকে আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে সফরসংক্রান্ত বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নসহ দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।








