Logo

দেশের সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনে প্রকল্প গ্রহণের সুপারিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৭:৫৩
দেশের সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনে প্রকল্প গ্রহণের সুপারিশ
ছবি: সংগৃহীত

দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের ব্যয় কমাতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল ও বাজেট পরিস্থিতি, দপ্তর-সংস্থার ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাও পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন। পাশাপাশি মসজিদগুলোর ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য পৃথক প্রকল্প নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত বদলি করার বিষয়েও সুপারিশ করেছে কমিটি। মানুষের সেবার মান নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জাহিদুর রহমান, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার, নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD