পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। তবে পানির ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের ছাড় দেবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, পানির অধিকার আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এ অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
হুমায়ুন কবির আরও বলেন, গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ বাংলাদেশ আর কখনো ফিরে যাবে না।








