Logo

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৪:২১
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ থেকে ৬৭ জন, ওয়ারী থেকে ৭৫ জন, মতিঝিল থেকে ৫৩ জন, তেজগাঁও থেকে ৭৩ জন, মিরপুর থেকে ১০২ জন, গুলশান থেকে ৫২ জন, উত্তরা থেকে ৬৩ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জন এবং সিটিটিসি থেকে একজন রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০টি জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬টি নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির বিভিন্ন উপকরণও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল, ক্যাপসুল ভরার একটি মেশিন, ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য, আলামত ও ভেজাল পণ্য তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD