Logo

ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৪:৫৭
ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হবে
ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে আগামী বছরের মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে ১৯৭৭ সালের চুক্তির আদলে ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা হবে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পদ্মা ব্যারাজ প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে প্রকল্পটির কাজ দৃশ্যমান পর্যায়ে যাবে। অর্থাৎ আগামী বছরের প্রথম প্রান্তিকেই পদ্মা ব্যারাজ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া তিস্তা বহুমুখী প্রকল্প নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি শেষ হওয়ার পর আগামী বছরই মূল কাজ শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের।

পানিসম্পদ খাতে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের নদী ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD