Logo

হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৭:১৮
হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান সুইডিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

সাক্ষাৎকালে উন্নয়ন সহায়তা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উভয় পক্ষ বাংলাদেশ ও সুইডেনের বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করেন। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD