Logo

রাজধানীতে চালু হচ্ছে নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ১৬:১০
রাজধানীতে চালু হচ্ছে নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২
ছবি: সংগৃহীত

নাগরিকদের জন্য ভূমিসেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে রাজধানীতে চালু হচ্ছে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’। আগামীকাল রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ৭১, পুরানা পল্টনে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্র থেকে নাগরিকেরা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন অনলাইন ও স্বয়ংক্রিয় ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পাবেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন কেন্দ্রটিতে জমির নামজারির আবেদন জমা দেওয়া, কোর্ট ফি ও ডিসিআর ফি পরিশোধ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য আবেদন করতে সহায়তা করা হবে। একই সঙ্গে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপের জন্য আবেদন করার ক্ষেত্রেও সেবাপ্রত্যাশীরা সহযোগিতা পাবেন।

এ ছাড়া ‘ভূমি’ মোবাইল অ্যাপ ব্যবহার করে বিভিন্ন সেবা গ্রহণ এবং অনুমোদিত অন্যান্য অনলাইন ও স্বয়ংক্রিয় ভূমিসেবা পেতেও কেন্দ্রটি থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

ভূমিসংক্রান্ত নানা অভিযোগ গ্রহণের পাশাপাশি সমস্যা সমাধানে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে এখানে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, নতুন এই উদ্যোগের ফলে ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে এবং নাগরিকদের ভোগান্তি কমবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বিজ্ঞাপন

নতুন এই সেবাকেন্দ্রের মাধ্যমে নাগরিকেরা ভূমিসংক্রান্ত বিভিন্ন অনলাইন আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সরাসরি সহায়তা পাবেন। বিশেষ করে ডিজিটাল ভূমিসেবা ব্যবহারে সমস্যায় পড়া ব্যক্তিদের জন্য কেন্দ্রটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD