চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ

চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করে কোনো ধরনের ছাড় না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।
নূরুল ইসলাম মনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মান উন্নত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। নাগরিকেরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। জেলার উন্নয়ন ত্বরান্বিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বরগুনাসহ উপকূলীয় এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানো সরকারের উন্নয়ন অগ্রাধিকারের অংশ। কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামো খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যাতে প্রকৃতপক্ষে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বরগুনার সামগ্রিক উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞাপন
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








