এ দেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ

ছবি: সংগৃহীত
বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি দুর্গা মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহাষষ্ঠীর পূজা উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম মনি (নুরুল ইসলাম মনি)।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে পূজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এ দেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্র সবার পাশে আছে।"
তিনি সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সম্প্রীতির এই বরগুনায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি বরগুনা জেলার সকল মন্দিরে বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
পরে মন্দির কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকারসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেবি/আরএক্স








