স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনি বাধা নেই: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে বর্তমানে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকেরা আগের নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আইনের যথার্থ কথাই বলেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত কোনো বাধা নেই। যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়াটি সমাধান করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আগে যে রকম ছিলেন, সে রকমই থাকবেন। আইন আগের মতোই আছে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।”
সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিবর্তন নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “আমাদের ব্যাপারে আপনারা আশা রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। ইতিবাচক পরিবর্তন হবে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিদ্যমান আইনি অবস্থায় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে ভবিষ্যতে কোনো আইনি পরিবর্তন বা নতুন নির্দেশনা এলে নির্বাচনে অংশগ্রহণের শর্তে পরিবর্তন আসতে পারে।








