Logo

রংপুর-রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২০ অক্টোবর, ২০২৬, ২০:০৭
রংপুর-রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন নগরী সফরের অংশ হিসেবে রংপুর ও রাজশাহীর কর্মসূচি শেষ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছে সেখানকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

রাজশাহীতে সফরের অংশ হিসেবে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। জনসভার কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরের মাধ্যমে দুর্গোৎসব উপলক্ষে তিন নগরীর পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি সম্পন্ন করবেন তিনি।

চট্টগ্রামের কর্মসূচি শেষে সার্কিট হাউজে যাত্রাবিরতি দিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD