সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় এবারের সোলার এক্সপোর উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এবারের বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার এবং এর মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের প্রতিপাদ্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আরও রয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।








