গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার। গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রত্যুষ কুমার মজুমদার এখন থেকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, রবিবার গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। এ পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক ব্যবসায়ী নিজেদের দোকানপাট বন্ধ করে দেন।
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের ভাষ্য, তাদের তৎপরতার কারণে এ ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে, শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।








