Logo

সরানো হলো গোপালগঞ্জ-চুয়াডাঙ্গার ডিসি, ৩ জেলায় নতুন জেলা প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৮:৩১
সরানো হলো গোপালগঞ্জ-চুয়াডাঙ্গার ডিসি, ৩ জেলায় নতুন জেলা প্রশাসক
প্রতীকী ছবি

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একই সঙ্গে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামান এবং চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD