Logo

বিশ্বের ১১টি দেশে যাচ্ছে বাংলাদেশের সুস্বাদু লিচু: সংসদে বাণিজ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৮:০১
বিশ্বের ১১টি দেশে যাচ্ছে বাংলাদেশের সুস্বাদু লিচু: সংসদে বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১১টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের লিচু। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এই ফল রপ্তানি করে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী লিচু রপ্তানির এই চিত্র তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ থেকে ১১টি দেশে লিচু রপ্তানি হচ্ছে। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে লিচুসহ দেশের অন্যান্য কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এসব কার্যক্রমের মাধ্যমে বিদেশে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংসদকে জানান বাণিজ্যমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD