সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার জুলাই যোদ্ধা

চলতি মাসের শেষদিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধা’কে সম্পূর্ণ সরকারি খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংসদে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম দ্রুত শুরু করতে আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সাধারণ কর্মীদের মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, চলতি দফায় মালয়েশিয়ায় পাঠানোর জন্য নির্ধারিত ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাঁদের বিদেশযাত্রা থেকে শুরু করে কর্মসংস্থানের যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
সরকারের এ উদ্যোগের আওতায় নির্বাচিত এক হাজার জুলাই যোদ্ধা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় গিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন।








