Logo

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৯:২৭
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।

বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে তা নির্মূলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত আর্থিক নেটওয়ার্ক এবং অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের লেনদেন অনুসন্ধানের সুপারিশ করেন তিনি।

বিজ্ঞাপন

সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন হুইপ রকিবুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা একক বাহিনীর কাজ নয়, বরং একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি দেশের যেসব সীমান্ত দিয়ে মাদক প্রবেশের ঝুঁকি বেশি এবং যেসব পথে চোরাচালান পরিচালিত হয়, সেগুলো চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা। এ লক্ষ্যে যৌথ নজরদারি, অভিযান জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD