Logo

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে তৃতীয় সভা স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে তৃতীয় সভা স্থগিত
ছবি: সংগৃহীত

পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় নির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশের মাধ্যমে সভা স্থগিতের সিদ্ধান্ত জানান।

নোটিশে উল্লেখ করা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিতব্য নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। সভার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বৈঠকটি আয়োজনের কথা ছিল। এতে গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নতুন মজুরি নির্ধারণের বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধিদের লিখিত প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। তবে নতুন বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেন। ওই প্রস্তাবে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছিল।

গার্মেন্টস শিল্পের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ তৈরি করতেই কাজ করছে নিম্নতম মজুরি বোর্ড। তৃতীয় সভা স্থগিত হওয়ায় মজুরি নির্ধারণের পরবর্তী আলোচনা এখন নতুন বৈঠকের অপেক্ষায় রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD