Logo

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী পার্থ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৪:১০
গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী পার্থ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর দাবি, গোপালগঞ্জের বাইরে দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যমান নয়।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, “আসলে এই নিষিদ্ধ আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে উনাদের কোনো অস্তিত্ব নাই। ওখানেই তারা কাজ করতে পারবে। উনাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছেন, উনাদের কিছু নাই এবং জুলাইকে অস্বীকার করে উনাদের সামনে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।”

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রসঙ্গ টেনে আন্দালিভ রহমান পার্থ বলেন, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বড় বড় প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি দেশে আগের মতো রাষ্ট্রীয় মদদে গুম, ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটছে না। এসব বিষয়কে সামগ্রিকভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি দেশে ফিরবেন—এমন প্রচারণা রাজনৈতিক ব্লাফ ছিল। এতে দলটির হাজার হাজার নেতা-কর্মীর মধ্যে প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তাঁদের হতাশ হতে হয়েছে।

মন্ত্রীর অভিযোগ, রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সাংগঠনিক সক্ষমতা না থাকায় গোপালগঞ্জের ঘটনাকে সামনে এনে মূল ইস্যু থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করা হয়েছে। সেখানে মারামারি ও সংঘর্ষের বাইরে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

দেশের গণতান্ত্রিক পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ১৭ বছর পর বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। সংসদ কার্যক্রম চালাচ্ছে এবং প্রধানমন্ত্রী, সরকার ও বিরোধী দল মিলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

বিজ্ঞাপন

এসব অর্জন আড়াল করতেই গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে বলে মনে করেন আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, পুরো বিষয়টিকে এর বাইরে অন্যভাবে দেখার কোনো কারণ তিনি দেখছেন না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD