Logo

বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে সঙ্গী খুঁজছেন তিনি

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৪, ০৭:২৫
বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে সঙ্গী খুঁজছেন তিনি
ছবি: সংগৃহীত

বুধবার (১ মে) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আল গিলবার্টি। তার বয়স ৭০ বছর। গত ২০১৫ সাল থেকে নিঃসঙ্গ জীবনযাপন করেছেন তিনি। 

এবার মনে হচ্ছে একাকিত্বের গ্লানি আর টানতে পারছেন না এক সন্তানের জনক গিলবার্টি। তবে এবার জীবন সঙ্গী খুঁজতে তিনি বেছে নিয়েছেন বিচিত্র এক পন্থা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি বিলবোর্ড ভাড়া করে সেখানে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বুধবার (১ মে) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, আল গিলবার্টি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২০ ফুটের একটি বিলবোর্ড ভাড়া নিয়েছেন। যার খরচ সপ্তাহে ৪০০ ডলার। বিলবোর্ডে নিজের ছবি দিয়ে কিছু বার্তা লিখেছেন তিনি। যার মূল কথা হলো গিলবার্টি একজন একাকী পুরুষ; বিয়ের জন্য একজন নারী খুঁজছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD