Logo

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ২২:১৩
৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত

নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে

বিজ্ঞাপন

দেশের ৩ বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া রাজশাহীতে ৩৪ দশমিক ৮, রংপুরে ৩৪ দশমিক ৫, ময়মনসিংহে ৩৪, সিলেটে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ৩৩ দশমিক ৪, খুলনায় ৩৪, মোংলায় ৩৪ দশমিক ৫, সাতক্ষীরায় ৩৩ দশমিক ৮, যশোরে ৩৩ দশমিক ৪ এবং বরিশালে ৩২ দশমিক ৭ ও খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD