Logo

পরকীয়ার জেরে স্ত্রীর উপর নৃশংস হামলা, কান ছিঁড়ে নিলেন স্বামী

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ২৩:৩৩
পরকীয়ার জেরে স্ত্রীর উপর নৃশংস হামলা, কান ছিঁড়ে নিলেন স্বামী
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে দাম্পত্য কলহ ভয়াবহ রূপ নিল।

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে দাম্পত্য কলহ ভয়াবহ রূপ নিল। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে।

ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। অভিযোগে তিনি জানান, তার স্বামী টিঙ্কু দেবনাথ (পেশায় শ্রমিক) প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করায় গত রবিবার রাতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে নৃশংসভাবে তার কান টেনে ছিঁড়ে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি দেবনাথের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে সোমবার (১৮ আগস্ট) কানে ব্যান্ডেজ নিয়ে থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত টিঙ্কু দেবনাথ এখনো কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দাম্পত্য জীবনের তুচ্ছ কলহ যে এমন নির্মম রূপ নিতে পারে, তা অনেকের কল্পনার বাইরে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।

সূত্র: আনন্দবাজার ডট কম

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD