Logo

শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০৮:৫৩
শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

তারাও চায় না তাদের সীমান্তে অন্য দেশের সেনারা আসুক

বিজ্ঞাপন

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরঅংশ হিসেবে গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউজে আলোচনায় বসেন তিনি। সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালিসহ আরও কয়েকটি দেশের নেতা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৫ আগস্ট) ট্রাম্প-পুতিন যে বৈঠক হয় সেখানে ইউক্রেনকে ‘সিকিউরিটি গ্যারান্টি’ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। তবে এই নিরাপত্তা নিশ্চয়তার আওতায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কোনো সেনা পাঠাবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান। এছাড়া পুকিন ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি করতে রাজি নাও হতে পারেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পুতিন যদি চুক্তিতে রাজি না হন তাহলে তার জন্য ‘পরিস্থিতি খারাপ’ করে দেবেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, শান্তি চুক্তি হলে ইউক্রেনের নিরাপত্তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ তাদের সেনা পাঠাতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া ইউক্রেন সামরিক জোট ন্যাটোতেও যোগ দিতে পারবে না বলে জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রও কোনোদিন চাইবে না তার সীমান্তে বিরোধী দেশ অবস্থান নেক। এক্ষেত্রে রাশিয়া ঠিক আছে। তারাও চায় না তাদের সীমান্তে অন্য দেশের সেনারা আসুক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্রাম্প আশ্বস্ত করেছেন, চুক্তি হলে ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ হবে। এছাড়া ইউক্রেন রাশিয়ার কাছ থেকে অনেক ভূখণ্ড পাবে। তবে কোন ভূখণ্ডের কথা তিনি বুঝিয়েছেন সেটি স্পষ্ট করেননি। সূত্র: ফক্স নিউজ।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD