জুলাই গণঅভ্যুত্থান: হত্যা মামলাসহ ২৬ চার্জশিট আদালতে দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ২৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ২৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় ১৮টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চার্জশিটকৃত হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দায়ের হওয়া মামলা। অন্যদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দায়ের করা মামলাগুলো রয়েছে অন্যান্য ধারার মধ্যে।
হত্যা মামলাগুলোতে আসামির সংখ্যা ১ হাজার ১৫৩ জন এবং অন্যান্য ধারার মামলায় আসামি ৬৮২ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ সদর দফতর জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।
এএস








