Logo

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করেছে হাইকোর্ট

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০১:৩১
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করেছে হাইকোর্ট
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচারের দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট।

বিজ্ঞাপন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচারের দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ শিরোনামে গেজেট আকারে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতে রিট আবেদনকারী আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, আদালত প্রশ্ন তুলেছেন কেন জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে সংরক্ষণ করা হবে না।

প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ রিট দায়ের করেন, যেখানে জুলাই–আগস্ট গণহত্যার দায়ীদের বিচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি তদন্ত দল প্রতিবেদন প্রকাশ করে। এতে গুরুতর আহত ও নিহতদের পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীদের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়। প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এবং পরবর্তীতে রিটের সম্পূরক আবেদনে সংযুক্ত করা হয়।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD