Logo

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কয়েক বছর লাগবে: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০৪:৪৭
পাচার হওয়া অর্থ ফেরত আনতে কয়েক বছর লাগবে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কয়েক বছর লাগবে: প্রেস সচিব

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ নিয়ে বাংলাদেশের ব্যাংক, দুদক, এনবিআর ও সিআইডির একটি যৌথ দল কাজ করছে। এটি অত্যন্ত বিস্তৃত একটি কাজ, যা সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকেও এ বিষয়ে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব অবহিত করেছেন।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, বিদেশে থাকা ৪০ হাজার কোটির সম্পদের সঙ্গে অনেকগুলো আইনি প্রক্রিয়া জড়িত। এখানে আইনি জটিলতা অনেক, তাই অনেকের নাম বা সম্পদের অবস্থান প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে, এদের মধ্যে অনেকে ব্রিটিশ পত্রিকায় আলোচিত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকার প্রথমে খুঁজবে সম্পদ কোথায় রয়েছে। এরপর যেসব দেশে সম্পদ রয়েছে, সেই দেশের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তা ফ্রিজ করা হয়। কিছু সম্পদ ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে।

বিজ্ঞাপন

শফিকুল আলম আরও বলেন, বিদেশে যে সম্পদ কেনা হয়েছে, তা বিক্রি করে পুরো অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে। এটি সময়সাপেক্ষ হলেও গুরুত্বের সঙ্গে এগিয়ে চলেছে।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD