Logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০২:০৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত সাতটি কলেজের সমন্বয়ে গঠিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত সাতটি কলেজের সমন্বয়ে গঠিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল এখন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ফলাফলে কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়লে সংশোধন কিংবা প্রয়োজন হলে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের হাতে রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ও কলেজ চয়েস কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১ হাজার ১৫০টি। এর বিপরীতে গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রস্তাবিত ভর্তি নীতিমালা অনুযায়ী ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্র, আর ইডেন ও বদরুন্নেসা কলেজে শুধুমাত্র ছাত্রী ভর্তি হতে পারবে। অন্য চার কলেজে উভয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এছাড়া মুক্তিযোদ্ধা কোটাসহ উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদেরও ন্যূনতম পাস নম্বর অর্জন করতে হবে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD