Logo

১৩ ডিসিকে জরুরি চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০৩:১২
১৩ ডিসিকে জরুরি চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো পুনঃনির্ধারণের উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বিষয়ে মতামত চেয়ে ১৩ জেলার জেলা প্রশাসকদের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো পুনঃনির্ধারণের উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বিষয়ে মতামত চেয়ে ১৩ জেলার জেলা প্রশাসকদের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই চিঠিতে জানানো হয়, কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, নিরাপত্তা ও শিক্ষার্থী অনুপাতকে প্রাধান্য দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী মহলের চাপে গত কয়েক বছরে প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। আবার অনেক স্থানে যথাযথ প্রয়োজন থাকলেও কেন্দ্র গড়ে তোলা হয়নি। এতে পরীক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে এবং পরীক্ষা পরিচালনায় নানা জটিলতা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে নতুন করে কেন্দ্র পুনঃনির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব সমৃদ্ধ প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টিকে শিক্ষা বোর্ড ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করেছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD