Logo

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ০৪:১৫
ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সানার একটি অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণ চালালে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপর সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি তার আরও কয়েকজন সঙ্গীসহ প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানানো হয়েছে, ওই দিন হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ওপর আলাদা করে টার্গেটেড আক্রমণ চালায় দখলদার ইসরায়েল।

বিজ্ঞাপন

হুতি বিদ্রোহীদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যরা তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল-হুতির একটি ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ওপর হামলা চালানো হয়। যদিও ওই জায়গাটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তা সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধবিমান সেখানে হামলা চালিয়ে আসতে সমর্থ হয়। ওই হামলায় কতজন হতাহত হয়েছেন সেটি জানা যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সূত্র।

২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান। তিনি হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। এরপর তার সমর্থনে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক ব্যাপক হামলা চালায়। তা সত্ত্বেও হুতিদের প্রতিহত করা যায়নি। তারা এখনো সানার নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখতে পেরেছে। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন রাহাভি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বরতা চালানোয় তাদের ওপর নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল হুতিরা। এরমধ্যেই গতকাল তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করেছে দখলদার  ইসরায়েল।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD