এবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস

এবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে টেলিফোনে তিনি নুরের চিকিৎসার খবর নেন এবং বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি।
এর আগে শনিবার দুপুরে নুরের শারীরিক খোঁজ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেসময় তিনিও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত আছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে। ছয় সদস্যের বিশেষজ্ঞ বোর্ড তার চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
আরএক্স/








