Logo

আগামীতে দুর্গাপুজা সুষ্ঠভাবে হয় এই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে: টুকু

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৯
আগামীতে দুর্গাপুজা সুষ্ঠভাবে হয় এই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে: টুকু
ছবি: সংগৃহীত

আগামীতে দুর্গাপুজা সুষ্ঠভাবে হয় এই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে: টুকু

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারী মাসেই সংসদ নির্বাচন হবে। গতকাল প্রধান উপদেষ্টা পরিস্কার বলে দিয়েছেন উনি ফেব্রুয়ারীতে নির্বাচন করবেন।বিএনপির দায়িত্ব সারা বাংলাদেশের আইনশৃংখলা পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক বজায় রাখা। যাতে সুষ্ঠ নির্বাচন হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির র‌্যালী পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ থেকে বিএনপির কোন নেতাকর্মী পাড়া-মহল্লার কোন ধরনের সংঘর্ষ জড়াতে পারবে না। যদি নির্বাচন চাও তবে কোন পাড়া মহল্লায় সংঘর্ষ জড়াবে না। প্রত্যকটা পাড়া-মহল্লায় এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এটাই নেতাকর্মীদের আজ শপথ নিতে হবে।

 

বিজ্ঞাপন

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামীতে দুর্গাপুজা সুষ্ঠভাবে হয় এই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। দায়িত্ব নিয়ে সকলকে কাজ করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে কথা দিয়ে এসেছি-আমরা এই দায়িত্ব নিলাম। 

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শ্রী অমরকৃষ্ণ দাস, ভিপি শামীম প্রমুখ। 

বিজ্ঞাপন

সমাবেশ শেষে টুকুর নেতৃত্বে বিশাল বন্যার্ঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD