Logo

ছোট পরিসরেই সব হয়েছে, রহস্যময় ফেসবুক পোস্ট তাশরীফ খানের

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৭
ছোট পরিসরেই সব হয়েছে, রহস্যময় ফেসবুক পোস্ট তাশরীফ খানের
ছবি: সংগৃহীত

মাঝে-মধ্যেই নিজের বিয়ে নিয়ে ফানি পোস্ট করে থাকতেন

বিজ্ঞাপন

জনপ্রিয় সংগীতশিল্পী তরুণ তাশরীফ খান। তিনি মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ভক্ত-অনুরাগীদের কাছে বেশ পরিচিত। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সরব থাকেন এ সংগীতশিল্পী।

মাঝে-মধ্যেই নিজের বিয়ে নিয়ে ফানি পোস্ট করে থাকতেন। এবার রহস্যময় এক পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফাইড পেইজ থেকে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার কথায়, ‘সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

নেটিজেনদের অনেকেই ভাবছেন এ সংগীতশিল্পী বিয়ে করেছেন তবে ধোয়াশা কাটিয়ে একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘ঝামেলা মাথায় নেওয়ার আগে অভিজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া উচিত ছিল।’ আরেকজনের কথায়, ‘যা ভাবছো, তা না।’

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD