Logo

আদালতকক্ষে সাংবাদিককে মারধরের ঘটনায় কঠোর হওয়ার আহ্বান আসিফ মাহমুদের

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০১
আদালতকক্ষে সাংবাদিককে মারধরের ঘটনায় কঠোর হওয়ার আহ্বান আসিফ মাহমুদের
ছবি: সংগৃহীত

আদালতকক্ষে সাংবাদিককে মারধরের ঘটনায় কঠোর হওয়ার আহ্বান আসিফ মাহমুদের

বিজ্ঞাপন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন শুনানির সময় আদালতকক্ষে এক সাংবাদিককে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

শনিবার (৬ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিডিবিএফ-এর নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক। আদালত, যেখানে ন্যায় এবং ইনসাফের জায়গা, সেখানে এ ধরনের হামলা সহ্য করা যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হওয়া প্রয়োজন। আইনজীবীদেরও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।”

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইনকে আইনজীবীরা মারধর করেছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD