Logo

মাদ্রাসার সামনে অশোভন অঙ্গভঙ্গি, হাটহাজারীতে উত্তেজনা

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৬
মাদ্রাসার সামনে অশোভন অঙ্গভঙ্গি, হাটহাজারীতে উত্তেজনা
ছবি: সংগৃহীত

আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন

বিজ্ঞাপন

চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) সামনে এক যুবক অশোভন অঙ্গভঙ্গির করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় শনিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়। এতে যানচলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, আরিয়ান ইব্রাহিম নামের ওই যুবক সকালে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে কওমি মহলে মুহূর্তের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি থানা-পুলিশ তাকে পৌর সদর থেকে আটক করে। আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।

ঘটনার পর হাটহাজারী পৌর এলাকার গোলচত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ করেন। তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালান এবং একটি বাস ভাঙচুর করেন। ফলে ওই রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গণম্যাধমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD