দীর্ঘ বিরতির পর দেশে ফিরলেন শাবানা

সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবানা দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন
বিজ্ঞাপন
সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবানা দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন। পরিবারসহ তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর ২৫ বছরের বেশি সময় ধরে পরিবার নিয়ে সেখানেই বসবাস করছেন। তবে দেশের প্রতি টান থাকায় মাঝে মধ্যে বাংলাদেশে আসতেন তিনি। এবার ৫ বছর পর নিজ দেশে উপস্থিত হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শাবানা সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে আবারও সিনেমায় অভিনয় করতে পারেন। তার স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছেন, অনুকূল পরিবেশ থাকলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন শাবানা।
১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। তাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এস এস প্রোডাকশন ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন। এই সংস্থা থেকে নির্মিত হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কঠিন লড়াইয়ের গল্প শোনালেন মিমি চক্রবর্তী
বিজ্ঞাপন
তবে এবার শাবানা দেশে অনেকটা নিরবেই অবস্থান করছেন। তিন দশকের ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করা কিংবদন্তি নায়িকা সংবাদমাধ্যমকে এড়িয়ে শান্তভাবে সময় কাটাচ্ছেন।
আরএক্স/








