Logo

যশোরে র‍্যাব-৬ এর অভিযানে কুখ্যাত ডাকাত জালাল শেখ গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২৮
যশোরে র‍্যাব-৬ এর অভিযানে কুখ্যাত ডাকাত জালাল শেখ গ্রেফতার
ছবি: প্রতিনিধি

নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আসামি ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, কুখ্যাত ডাকাত ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে র‍্যাব-৬।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১টা ৪০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত জালাল শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জালাল শেখ (পিতা: মৃত নুর মোহাম্মদ শেখ), গ্রাম- চাউলিয়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরের বাসিন্দা। র‍্যাব জানায়, তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, ২টি অস্ত্র আইনে মামলা এবং ১টি চুরি মামলাসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD