Logo

যশোর জেনারেল হাসপাতালে অভিযান, দালাল চক্রের দুইজন গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২৮
যশোর জেনারেল হাসপাতালে অভিযান, দালাল চক্রের দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যশোরের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার দুপুর আনুমানিক ২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালের বহিঃবিভাগের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাচড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল মান্নান (৫০) এবং ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আলী হোসেনের ছেলে সুমন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের সাহেব আলীর ছেলে রাকিব (২৪) অভিযোগ করেন যে, তাকে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতাল এলাকা থেকে ‘ডাক্তার ল্যাব সেন্টার’ নামে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার নামে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হাসপাতাল এলাকায় দালালদের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD