Logo

সদর থানার সাঁড়াশি অভিযানে ৩৩ গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
১২ মার্চ, ২০২৬, ১৯:১৪
সদর থানার সাঁড়াশি অভিযানে ৩৩ গ্রেফতার
ছবি প্রতিনিধি।

গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জিএমপি সদর থানার বিভিন্ন এলাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানার তিনটি আভিযানিক টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দীর্ঘদিনের পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে। এছাড়া ৩ জন মাদক ব্যবসায়ী এবং ২৮ জন মাদকসেবীকেও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), অপরাধ (উত্তর) বিভাগ।

পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD