Logo

পুলিশের অভিযান, ছাত্রলীগ নেতা আকাশসহ গ্রেফতার ৯

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৪ মার্চ, ২০২৬, ১৫:০৫
পুলিশের অভিযান, ছাত্রলীগ নেতা আকাশসহ গ্রেফতার ৯
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আইবুর রহমান আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে শহরের শ্যামলী আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আকাশ ওই এলাকার মো. দুলাল মিয়া ও আফরোজা বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে ছাত্রলীগ নেতা আকাশসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “সোমবার দিবাগত রাতে পুলিশের পৃথক অভিযানে ছাত্রলীগের নেতা আকাশসহ ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD