Logo

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১১:৫৬
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুইজন শুটারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি জানায়, কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশ নেওয়া শুটারদের আটক করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে র‌্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম ক্রয় করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতেন।

বিজ্ঞাপন

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামে একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। ঘটনাস্থল থেকে পালানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে তারা। এ সময় দ্রুত গাড়ি না চালানোয় চালককে কোমরে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD