Logo

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেফতার আ.লীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
২৭ মার্চ, ২০২৬, ১৩:০২
আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেফতার আ.লীগ নেতা
ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেফতারকরেছে পুলিশ। জুলাইয়ের আন্দোলনকালীন সহিংসতা, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরদিন শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়। এতে ৪০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ২৫০-২৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় আজিজুল ইসলাম এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সবুর জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD