Logo

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, জামায়াত নেতা গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১৭:০৩
থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, জামায়াত নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসি ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার ভোরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি এবং সাবেক পৌর আমির ছিলেন।

ঘটনাটি ঘটে ২৫ মার্চ রাতে। অভিযোগ অনুযায়ী, জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদ কয়েকজনকে নিয়ে থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলার সময় তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওসির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার চাপ দেন। এতে সম্মতি না পেলে তিনি ও তার সঙ্গে থাকা লোকজন ওসির ওপর চড়াও হন।

এ সময় বাধা দিতে গেলে এক নারী কনস্টেবলসহ অন্তত ৯ জন পুলিশ সদস্য আহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত এএসআই রুহুল আমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ১২-১৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে পলাশ আহমেদকে।

ঘটনার দিন তৌহিদুল ইসলাম নামে একজনকে আটক করে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

পলাশবাড়ী থানার ওসি জানান, গ্রেফতার মিজান এই মামলার অজ্ঞাত আসামি এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD