Logo

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছের গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১২:১২
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছের গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকা থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের (৬১)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারের বিস্তারিত কারণ এখনও প্রকাশ করা হয়নি।

আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে এবং ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগদান করেন।

বিজ্ঞাপন

এর আগে এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুই বিতর্কিত সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও ডিবি গ্রেপ্তার করে রিমান্ডে রেখেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD