Logo

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১৮:৩১
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) বিকেলে শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা তাকে আটক করে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে গত জুলাইয়ের বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, চিড়িয়াখানার সামনে অবস্থানকালে একদল শিক্ষার্থী আর এস ফাহিমকে ঘিরে ধরেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক ভূমিকার কারণে তাকে আটক করা হয়েছে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে অবহিত করেছেন। পরে পুলিশের উপস্থিতিতে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরায় নিরাপত্তার কারণে তাকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, ঘটনার সঙ্গে জড়িত সকল বিষয় আইনি নিয়ম অনুযায়ী খতিয়ে দেখা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD