Logo

নেত্রকোণায় ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
মদন, নেত্রকোণা
২৭ এপ্রিল, ২০২৬, ১৬:১১
নেত্রকোণায় ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি আটক
ছবি প্রতিনিধি।

মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবা, লেপটপ, মোবাইল ফোন ও নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃত মাদক কারবারি হল -টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তারা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ওসি আল মামুন সরকার এর তত্ত্বাবধানে এস আই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস টিম রবিবার দিবাগত গভীর রাতে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেলক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিছ ইয়াবা, দুটি লেপটপ, ১২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর বিকালে আদালতে প্রেরণ করা হলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD