Logo

পুলিশ পিটিয়ে গ্রেফতার বিএনপি নেতা

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৯ মে, ২০২৬, ১৫:১৭
পুলিশ পিটিয়ে গ্রেফতার বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, গত ২৬ এপ্রিল উপজেলার খয়রাবাদ এলাকার রায়হান ফিলিং স্টেশনে একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে যান নাচোল থানার কনস্টেবল শওকত হোসেন। এ সময় ফিলিং স্টেশনের মালিক রায়হানের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তর্ক-বিতর্কের জেরে কনস্টেবল শওকত হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ঢাকার উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা রায়হানকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD