Logo

শ্রীনগরে গাঁজার গাছসহ যুবক আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
৭ মে, ২০২৬, ১৯:৩৪
শ্রীনগরে গাঁজার গাছসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাজা গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর পাঠান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার সাইফুল ইসলাম ফৈনপুর দক্ষিণপাড়া এলাকার কাঞ্চন পাঠানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বসতবাড়ির পাশের একটি পুকুরপাড়ে গাঁজার চাষ করছিলেন সাইফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি তাজা গাঁজা গাছ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD