Logo

১০ বছরের ভাগনিকে ধর্ষণের পর হত্যা, আটক মামা

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৬ মে, ২০২৬, ২১:৪৭
১০ বছরের ভাগনিকে ধর্ষণের পর হত্যা, আটক মামা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের সৎ মামা রাজা মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরের একটি খাটের ওপর ১০ বছর বয়সী ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি আঁচ করতে পেরে তারা স্থানীয় থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের সৎ মামা রাজা মিয়াকে হেফাজতে নেয় পুলিশ।

আটক হওয়া রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা এবং মৃত আকবর হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৬ বছর ধরে এই ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গেই একই বাড়িতে বসবাস করে আসছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী জানান, প্রাথমিক সুরতহালে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করার স্পষ্ট আলামত পাওয়া গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত সন্দেহে তার সৎ মামাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত নিশ্চিত হতে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD