হাদি হত্যা মামলার আসামি ফয়সালের নামে দুই মামলা করতে চায় দুদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক এসব মামলা করা হবে। একই ঘটনায় ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের অভিযোগ অনুযায়ী, জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে দুটি কোম্পানিকে যৌথ উদ্যোগে যুক্ত করার কথা বলে টেন্ডার সিকিউরিটি বাবদ ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাব খোলার অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদক বলছে, ওই হিসাব ব্যবহার করে অর্থ আত্মসাৎ করা হয়। জাল দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডিড ক্লাউড বিডির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সাল করিমের মালিকানাধীন প্রতিষ্ঠান এপল সফট আইটির হিসাবে নেওয়া হয়। পরে অর্থ তার নিজের নামে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। এরপর তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে একই ব্যাংকের বেনারশী-পল্লী উপশাখায় এফডিআর করা হয়।
এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ, ব্যাংক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ও মো. সারোয়ার হোসেন এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এ ছাড়া ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, শাহেদা পারভীন সামিয়ার নামে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা প্রয়োগ করা হবে।
শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে তিনি নেতৃত্ব দেন। পরে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন হাদি। ছয় দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার তদন্তে ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২৫ সালের ডিসেম্বরে সিআইডি জানায়, ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।








